খুলনা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মকালীন অবকাশ শেষে রোববার খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ জুন থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. মঈনুল হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং ছাত্র-ছাত্রীরা হলে ফিরতে শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৮২৭ ঘ.
bdnews24