২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে আন্তর্জাতিক ব্যাঙ দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার নানা আয়োজনে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক ব্যাঙ দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার নানা আয়োজনে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক ব্যাঙ দিবস। বিশ্বের উভচর প্রাণীদের সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে চতুর্থবারের মতো সারা বিশ্বে পালন করা হচ্ছে এ দিবসটি। বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশে এ বিষয়ে কাজ করছে ‘সেইভ দি ফ্রগস’ নামের একটি আন্তর্জাতিক সংগঠন। দিনটি উপলক্ষে র‌্যালি, কার্টুন প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেমিনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন এক্সপ্লোরার সোসাইটি’। এ উপলক্ষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি বের হয়। এটি বিশ্ববিদ্যালয় স্কুল থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার স্কুলে এসে শেষ হয়। পরে স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট নগরীর বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া পরিবেশ সচেতনতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়। দুপুর ১টায় বিশ্ব ব্যাঙ দিবস উপলক্ষে একটি সেমিনার আয়োজন করা হয় যাতে প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন এক্সপ্লোরার সোসাইটির সাংগঠনিক সম্পাদক অনিমেষ ঘোষ। সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগের শিক্ষক স্বপন কুমার সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৯৩২ ঘ.