২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি ছাড়া অন্য বিষয় পড়া যাবে: শিক্ষার্থীরা ক্ষুব্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে ইংরেজিতে ভর্তি হওয়া প্রায় দেড়হাজার শিক্ষার্থীর বিষয় পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

গাজীপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে ইংরেজিতে ভর্তি হওয়া প্রায় দেড়হাজার শিক্ষার্থীর বিষয় পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। এই সিদ্ধান্ত প্রত্যাহরের দাবিতে সোমবার দুপুরে তারা জাতীয় বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেন। টাঙ্গাইলের সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র জাহিদুল ইসলাম সিকদার সাংবাদিকদের বলেন, দেড় বছর আগে তার মতো প্রায় দেড় হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে ইংরেজি ¯œাতকে (সম্মান) ভর্তি হন। কিছু কিছু কলেজে এসব শিক্ষার্থীদের অনেকেই নির্বাচনী পরীক্ষাও শেষ করেছেন। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে ইংরেজী বিষয় বাদ দিয়ে পছন্দ মতো অন্য যেকোনো বিষয়ে ভর্তির নোটিশ দেয়। ১৫ এপ্রিল ছিল ওই ভর্তির শেষ দিন। কিন্তু ওই শিক্ষার্থীদের কেউ ইংরেজি ছাড়া অন্য বিষয়ে ভর্তি হতে রাজি নন। ইংরেজিতে ভর্তি বহাল রাখার দাবিতে তারা দুপুর ১২টা থেকে জাতীয় বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। জাহিদুল ইসলাম আরো বলেন, এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী তার দপ্তরে দুপুর পৌনে ১টার দিকে আন্দোলকারীদের ছয়জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা চলে দুপুর পৌনে ২টা পর্যন্ত। এতে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানালে ছাত্র প্রতিনিধিরা আপত্তি জানান। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী একাডেমিক কাউন্সিলে আলোচনা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যান। অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী জানান, “আমাদের নীতিমালায় ছিল, ভর্তি পরীক্ষায় যারা ইংরেজিতে ১২ এর কম নম্বর পাবে তারা ¯œাতক (সম্মান) ইংরেজিতে ভর্তি হতে পারবে না। এ মর্মে কলেজগুলোকেও নির্দেশনাও দেওয়া হয়েছিল। “কিন্তু কলেজগুলো কিভাবে ১২ এর কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করল তা বোধগম্য নয়। এসব শিক্ষার্থীদের অনেকেই ৪ নম্বর থেকে ৮ নম্বরও পেয়েছে, যা ভর্তির নীতিমালায় পড়ে না। তারপরও একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মতে তাদের অন্য বিষয়ে ভর্তির সুযোগ দেওয়া হয়।” তবে, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চাকুরিচ্যুতি নিয়ে উ™ভূত পরিস্থিতে বিষয়টি বিলম্বে ধরা পড়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। এজন্য নিয়ম লঙ্ঘন না করে ওই শিক্ষার্থীদের অন্য বিষয়ে ভর্তি, পরীক্ষার প্রস্তুতির সময় এবং প্রমোশন দেওয়ার বিষয়ও বিবেচনা করা যেতে পারে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.