২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিবিরের ঝটিকা মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ধর্মঘট পালনে মিছিল করেছে ইসলামি ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ধর্মঘট পালনে মিছিল করেছে ইসলামি ছাত্রশিবির। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার সকালে চবির আইন অনুষদ এলাকায় এ মিছিল করা হয়। চবি পুলিশ ফাঁড়ির ইনচার্য ও পরিদর্শক আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করে শিবিরের একটি মিছিল হয়েছে। পুলিশ মিছিল এলাকায় পৌঁছানোর আগেই শিবির কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। টানা ৩৮ দিন বন্ধের পর সব মিছিল- সমাবেশ নিষিদ্ধ করে গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেয় প্রশাসন। অন্যদিকে, চার দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন থেকেই লাগাতার ধর্মঘট পালন করছে ছাত্রশিবির । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৪০ ঘ.