২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে শহীদ কর্মচারীর কবরের নামফলক উন্মোচন

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর বিএনসিসি ভবন চত্বরে ১৯৭১ সালে শহীদ শামছুল হক মজুমদারের কবরের নাম ফলক উন্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়েরর বিএনসিসি ভবন চত্বরে ১৯৭১ সালে শহীদ শামছুল হক মজুমদারের কবরের নাম ফলক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে মুক্তিযুদ্ধে ঢাবির শহীদদের কবর সংরক্ষণ প্রকল্পের আওতায় রোববার এই কবরের নামফলক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তৎকালীন ইউওটিসির (বিএনসিসি) কর্মচারী শহীদ শামছুল হক মজুমদার ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর গোলার আঘাতে মারা যান। শহীদদের কবরস্থান যথাযথ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, “যাদের অসামান্য আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের স্মৃতি সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।” তিনি কবর সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি আবু মুসা ম. মাসুদউজ্জামান জাকারিয়া, বিএনসিসি ঢাবি কন্টিজেন্ট কমান্ডার লে. কর্নেল অধ্যাপক ফরিদা বেগম, শহীদ শামছুল হক মজুমদারের স্ত্রী হাসমতেয় নেছা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৬০৬ ঘ.