২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি শিক্ষায় মহাপরিচালকের দায়িত্বে শাহজাহান

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শাহজাহান মিঞা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শাহজাহান মিঞা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেমকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। অধ্যাপক কাশেম ২০১১ সালের ৪ জানুয়ারি থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২২১০ ঘ.