২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে তিন সহকারী প্রক্টর নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন আইন ও বিচার বিভাগের শিক্ষক মো. শাহরিয়ার পারভেজ, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের মো. আরমান হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের হুমায়ুন কবীর। বুধবার রাতে উপ-রেজিস্ট্রার নেসার উদ্দিন আহমদ এ খবর নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ১২ সদস্যের প্রক্টরিয়াল বডি গঠনের নিয়ম রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ছয় সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হয়। বর্তমান দুই সহকারী প্রক্টর দায়িত্বে রয়েছেন, যার মধ্যে একজনের মেয়াদ আগামী ৩০ মার্চ শেষ হবে। নতুন সহকারী প্রক্টররা খুব শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে তিনি জানান। এর আগে ২৬ ফেব্রুয়ারি প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপুকেকে পুনঃনিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৯ ঘ.