২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পবিপ্রবির পশু পালনে ছাত্রভর্তি বন্ধ অবৈধ’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশু পালন বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশু পালন বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশু পালন বিভাগ খোলার অনুমতি দেয় মঞ্জুরি কমিশন। কিন্তু পরে ২৫শে অক্টোবর আগের অনুমোদন স্থগিত করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এক শিক্ষার্থীর অভিভাবক স্বাধীন চন্দ্র মন্ডল, শিক্ষার্থী আবিদ মাহমুদ এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. মনিরুজ্জামান হাই কোর্টে রিট আবেদন দায়ের করেন। গত ১৯ ডিসেম্বর হাই কোর্ট এ নিয়ে রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করে আদালত। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল। তাকে সহায়তা করেন ব্যারিস্টার গোলাম নবী ও মঞ্জুর মোর্শেদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে শুনানি করেন মাহবুবে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/পিডি/২২২৫ ঘ.