২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩২তম বিশেষ বিসিএস পরীক্ষা শুক্রবার

৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় বিভাগের ১৮টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। সকাল ১০টার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী বেরও হতে পারবে না। পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম আনা নিষিদ্ধ। ঢাকায় ১০টি, রাজশাহীতে তিন, খুলনায় দুই এবং চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে একটি করে কেন্দ্রে পরীক্ষা হবে। গত বছরের ১২ অক্টোবর ৩৩তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১ হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯১৪ ঘ. আসন বিন্যাস দেখতে ক্লিক করুন