২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্রলীগের ৭ মার্চ পালন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ পালন করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ০৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ পালন করেছে ছাত্রলীগ। বুধবার মিছিল, সমাবেশ, বঙ্গবন্ধুর ভাষণ স¤প্রচার উদ্বোধন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ক্যাম্পাসে ঐতিহাসিক এ দিনটি পালিত হয়। এ উপলক্ষে দুপুর দেড়টায় শাবি শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ফুড কোর্ট চত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শাবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহিবুল হাসান মুকিত, কামরুজ্জামান খান সুইট, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। পরে গোল চত্বরের পাশে ছাত্রলীগের টেন্টে আয়োজিত বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ স¤প্রচার কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.