রংপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাবর্ষের দেড়বছর অতিক্রম হলেও রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের ইংরেজি øাতকের (সম্মান) ১০৩ ছাত্রীর রেজিস্ট্রেশন হয়নি।
অবিলম্বে রেজিস্ট্রেশনের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে সকাল-সন্ধ্যা অনশন করেছেন। এরপর তারা বুধবার থেকে কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন।
ছাত্রীদের অভিযোগ, তারা ২০১০-’১১ শিক্ষাবর্ষে ইংরেজি øাতকে (সম্মান) ভর্তি হন। কিন্তু এখনো তাদের নাম রেজিস্ট্রেশন করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ ব্যাপারে কলেজ প্রশাসন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও কোনো কাজ হয়নি।
তারা আরো বলেন, মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভা করে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও জানানো হয়নি।
ছাত্রীদের একজন মুক্তা সাংবাদিকদের বলেন, “আমাদের ভবিষৎ এখন অনিশ্চিত। রেজিস্ট্রেশন না হলে প্রথমবর্ষ চূড়ান্তপরীক্ষায় অংশ নেওয়া হবে না।”
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করছি। একটি টিম পাঠানো হয়েছে। এর বাইরে আমাদের কিছুই করার নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24