২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সলিমুল্লাহ মেডিকেলে হাতাহাতি

সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাস খুলে দেওয়ার পরদিন আবারো ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাস খুলে দেওয়ার পরদিন আবারো ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। রোববার দুপুর ১২ দিকে এ ঘটনা ঘটে। ১০ ফেব্রুয়ারি রাতে মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর কর্তৃপক্ষ ক্লাস ও ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি পুনরায় ক্লাস শুরু হয়। ছাত্রাবাস খুলে দেওয়া হয় শনিবার। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সামিউল ইসলাম সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তেজনা দেখা দিয়েছিলো, কিন্তু আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কলেজের কোন সভা সমাবেশ করা যাবে না; এমন সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়েই ক্লাস ও ছাত্রবাস খুলে দেওয়া হয়েছে।” কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান জানান, ক্যাম্পাসে পুলিশ থাকায় ঘটনাটি ক্যাম্পাস পর্যন্ত ছড়ায়নি। ১০ ফেব্র“য়ারির ওই ঘটনায় সাত শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে মশিউর রহমান অ্যাঞ্জেল নামে এক ছাত্র এখনো চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২২০ ঘ.