২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩২তম বিশেষ বিসিএসের আসন বিন্যাস

৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। রোববার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় বিভাগের মোট ১৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামী ৯ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। ঢাকায় ১০টি, রাজশাহীতে তিন, খুলনায় দুই এবং চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে একটি করে কেন্দ্রে পরীক্ষা হবে বলে জানান মোশাররফ। তিনি বলেন, প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস পিএসসির (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এছাড়া সোমবারের (৫ মার্চ) বিভিন্ন জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি আকারেও তা প্রকাশ করা হবে। গত বছরের ১২ অক্টোবর ৩৩তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮০০ ঘ. • আসন বিন্যাস