২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদরুন্নেসা কলেজের ছাত্রলীগ কমিটিও বিলুপ্ত

ইডেন কলেজের পর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখার ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন কলেজের পর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখার ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, “ওই কলেজ শাখার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার পাশাপাশি কলেজে ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।” এর আগে শুক্রবার রাতে ইডেন কলেজের ছাত্রলীগের কমিটির বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৮০৬ ঘ.