২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল শুরু

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুমোদন দিয়েছে। গত ১২ ফেব্র“য়ারি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান। সূচি অনুযায়ী, ২০ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে। ২৩ মে থেকে ৬ জুনের মধ্যে এইচএসসির সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলীমের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ করতে হবে ১৭ মের মধ্যে। এছাড়া এইচএসসি (ভোকেশনাল) ব্যবহারিক পরীক্ষা ২ থেকে ৮ মের মধ্যে এবং এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) মৌখিক পরীক্ষা ৮ মে’র মধ্যে শেষ করতে বলা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না। তবে সাধারণ সায়েন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১২০ ঘ.