রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষ স্নাতকের (সম্মান) এ-৭ ইউনিটের (নাট্যকলা ও সঙ্গীত) ভর্তি পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় ফল প্রকাশিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। এবার আটটি অনুষদের ৪৯টি বিভাগের তিন হাজার ৬১৫টি আসনের বিপরীতে মোট দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৬০০ ঘ.
bdnews24