শাহজালাল বিশ্ববিদ্যালয়,জানুয়ারী ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আগামী ৯, ১০ ও ১১ ফেব্র“য়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসবের দিনক্ষণ নির্ধারিত রয়েছে।
আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাস দাস গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুর্নমিলনী উৎসবের নিবন্ধন শেষে পুরোদমে উৎসবের প্রস্তুতি চলছে। বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানের তিন দিনই জব ফেয়ার আয়োজন করছে প্রথম আলো জবস। এতে ১৫টির মত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিসিটি টিমের আহ্বায়ক এহেছান লেনিন।
এ ছাড়া উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে জেমস, ওয়ারফেজ ও সোলস ছাড়াও জাতীয় পর্যায়ের কয়েকজন সঙ্গীতশিল্পী গান গাইবেন। থাকবে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, নাটক ও নৃত্য।
এদিকে, অংশগ্রহণকারীদের আবাসন ব্যবস্থা করতে সিলেট জেলার নেজারত ডেপুটি কালেক্টর আজিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য জানা যাবে http://www.sustreunion2012.com-এই ওয়েব ঠিকানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২১৯ ঘ.
bdnews24