২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘গ’ ইউনিটে ২৩ আসন শূন্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৩ জন শিক্ষার্থীকে শূন্য আসনে ভর্তি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২৩ জন শিক্ষার্থীকে শূন্য আসনে ভর্তি করা হবে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে ভর্তির পর ২৩টি আসন শূন্য রয়েছে। তাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকার ১১০২ পর্যন্ত মেধাক্রমধারী ছাত্র-ছাত্রীদেরকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া, ১১০৩ থেকে ১১২৫ পর্যন্ত মেধাক্রমধারী ছাত্র-ছাত্রীরা আসন শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে আগামী ২১ ও ২২ জানুয়ারি একই বিভাগে ভর্তির সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২০ ঘ.