২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় কর্মীকে বহিষ্কার করেছে চবি ছাত্রলীগ

ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে দুজন আহত হওয়ার ঘটনায় ছয় কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে দুজন আহত হওয়ার ঘটনায় ছয় কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। এরা হলেন, ২০০৯-১০ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল গণি নাহিম, লোক প্রশাসন বিভাগের শাওন, বাপ্পি ও মেহেদী, ইতিহাস বিভাগের ইফতেখার, অর্থনীতি বিভাগের তায়েফুল হক তপু। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ সংলগ্ন এলাকায় ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষের ঘটনায় এই ছয় জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের সব ধরনের সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” এছাড়া এ ঘটনায় অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী মনসুরকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মামুনুল। স¤প্রতি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চবি ছাত্রলীগের ‘ভূমিকার’ প্রশংসা করেছিলেন চবি উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/২০০৮ ঘ.