২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রহত্যা: শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

পাঁচদফা দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝোলানোসহ অবস্থান ধর্মঘট করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচদফা দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝোলানোসহ অবস্থান ধর্মঘট করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- জুবায়ের হত্যাকাণ্ডে দোষীদের রাষ্ট্রীয় আইনে বিচার, অভিযুক্তদের বহিষ্কার, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন, প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ। জাবির ৩৭ তম ব্যাচের ছাত্র øাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী জুবায়ের রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। সোমবার সকাল থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রগতিশীল ছাত্রজোটও তাদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান নেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম আসিফা রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ হল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রীকে বের হতে দিচ্ছে না।” যে কোনো সময় আন্দোলনত শিক্ষার্থীদের উপর হামলার আশঙ্কা করছেন প্রগতিশীল ছাত্রজোট নেতা নাসিরউদ্দিন প্রিন্স। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান ধর্মঘট পালন করে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৮৫৮ ঘ.