২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে নতুন সচিব ফজলুল করিম

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সচিব পদে কাজে যোগ দিয়েছেন অধ্যাপক একেএম ফজলুল করিম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সচিব পদে কাজে যোগ দিয়েছেন অধ্যাপক একেএম ফজলুল করিম চৌধুরী। চট্টগ্রাম বোর্ডের উপসচিব মাহবুব হাসান জানান, সোমবার সকাল ১১টায় নবনিযুক্ত বোর্ড সচিব কাজে যোগ দেন করেন। তিনি জানান, গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে সচিব পদে ফজলুল করিম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। এর আগে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন ফজলুল হক। এদিকে সাবেক সচিব অধ্যাপক নুরুল হুদা তার পুরনো কর্মস্থল চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/কিউএইচ/এসইউ/১৫৫৫ ঘ.