ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তাপস কুমার ঘোষ নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নৃবিজ্ঞান বিভাগের øাতকোত্তর শ্রেণীর ছাত্র তাপস (২৫) জগন্নাথ হলের পূর্ব বাড়ির ৩১১ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
ওই কক্ষের শিক্ষার্থী প্লাবন গঙ্গোপাধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম। রাত পৌনে ৯টার দিকে রুমে এসে দেখি সিলিং ফ্যানের সঙ্গে তাপসের লাশ ঝুলছে।"
তিনি জানান, তাপসের পড়ার টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা- 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঝুলন্ত লাশটি নামিয়ে ময়না তদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।"
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় একটি অপমৃত্যু মামলা করেছে বলে ওসি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা শুনেই আমি হলে এসেছি। পুলিশের সহযোগিতায় লাশ নামানো হয়েছে। তবে তাপসের আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেন এমন হলো তা তদন্ত করে দেখা হবে।"
তবে সহপাঠীরা জানিয়েছেন, হলের শিক্ষার্থীরা জানান, গত বছর তাপসের মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তিনি তা পারেননি। এছাড়া প্রেমঘটিত কারণেও বেশ কিছুদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন।
বিডিরিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২১৬ ঘ.
bdnews24