বরিশাল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাতা পুনঃনিরীক্ষার পর বরিশাল শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ৫৪ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
ফল পুনঃনীরিক্ষার জন্য ৭ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী আবেদন করেছিলো।
রোববার বরিশাল বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, পুনঃনীরিক্ষায় ফেল করা ১৪ পরীক্ষার্থী পাস করেছে।
গত ২৭ জুলাই ঘোষিত ফলাফলে পাসের সংখ্যা ছিলো ২৫ হাজার ৪৬৪ জন। ১৪ জন বৃদ্ধি পাওয়ায় এই সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৭৮ জন।
নতুন ফলে জিপিএ-৫ পেয়েছে আরো ১২ শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১০ পরীক্ষার্থী। এখন তা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩২২-এ। প্রাপ্ত পয়েন্ট পরিবর্তন হয়েছে ২৮ পরীক্ষার্থীর।
পুনঃনিরীক্ষায় কম সংখ্যক পরীক্ষার্থীর ফল পরিবর্তন হওয়া প্রসঙ্গে অরুন কুমার গাইন বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে উত্তরপত্র পুনঃনীরিক্ষা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৮ ঘ.
bdnews24