২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী এস এম সুলতান কলেজে ভর্তি শুরু

শিল্পী এস এম সুলতান বেঙ্গল আর্ট মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

নড়াইল, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী এস এম সুলতান বেঙ্গল আর্ট মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহরের মাছিমদিয়ায় সুলতানের শিশু স্বর্গে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল হক। এস এম সুলতান ফাউন্ডেশন'র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, নড়াইলে একটি আর্ট ইনস্টিটিউট হওয়া শিল্পী এস এম সুলতানের স্বপ্ন ছিল। বুধবার শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এই কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। কলেজ পরিচালনায় বেঙ্গল ফাউন্ডেশন সহযোগিতা করছে বলেও তিনি জানান। ভর্তি কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার শীল, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন'র সভাপতি শেখ হাসিফ, জেলা তথ্য কর্মকর্তা সাইফুল হাসান মিলন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২১ ঘ.