২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর 'মৃত্যু কামনা', জাবি শিক্ষকের পদত্যাগ দাবি

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার পর প্রধানমন্ত্রীর 'মৃত্যু কামনা করে' ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অপসারণ দাবি করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 05:40 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার পর প্রধানমন্ত্রীর 'মৃত্যু কামনা করে' ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অপসারণ দাবি করেছে ছাত্রলীগ। এ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রভাষক মুহাম্মদ রুহুল আমিন খন্দকার। স্ট্যাটাস দেওয়ার বিষয়টি সত্যি কি না তা যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মুনীরসহ পাঁচজনের মৃত্যু হয়। গত ১৩ অগাস্ট রুহুলের দেওয়া এক স্ট্যাটাসের প্রতিবাদে তার অপসারণ দাবি করে বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভবনের সামনে গিয়ে শেষ হয়। ছাত্রলীগ নেতা-কর্মীদের অভিযোগ, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে নিজের ফেইসবুক ওয়ালে একটি স্ট্যাটাস পোস্ট করেন প্রভাষক রুহুল আমিন। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওই শিক্ষকের ফেইসবুক ওয়ালে পোস্ট করা একটি স্ট্যাটাসে লেখা ছিলো, "পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার ফল তারেক ও মিশুক মুনীরসহ নিহত ৫: সবাই মরে, হাসিনা মরে না কেন?" রোববার ভোর ৪টা ৫৯ মিনিটে দেওয়া আরেক স্ট্যাটাসে লেখা ছিলো, "পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স! কোন সভ্য সমাজে কি চিন্তা করা যায়? পুরো পৃথিবী যেখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া কঠিন করছে, সেখানে হাসিনা সরকার পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে!!! রুহুল আমিন খন্দকার ২০০৮ সালের জানুয়ারি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগে অস্থায়ী প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে শিক্ষা ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামুল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী ও দেশরত