২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শোক র‌্যালি, মানববন্ধন

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শোক র‌্যালি, মানববন্ধন ও শোক সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শোক র‌্যালি, মানববন্ধন ও শোক সভা হয়েছে। রোববার সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শোক র‌্যালি করে। এরপর সাড়ে ১১টায় শোক র‌্যালি ও মানববন্ধন করে চবি সাংস্কৃতিক জোট। বেলা ১২টায় শোক সভার আয়োজন করে চবি শিক্ষক সমিতি। শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। আহত হন তারেক মাসুদের স্ত্রী চলচ্চিত্র প্রযোজক ক্যাথরিন মাসুদ, চবির চারুকলা বিভাগের শিক্ষক ঢালী আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি। সাংবাদিক সমিতির শোক র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনে অংশ নেন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ড. হানিফ সিদ্দকী, সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আররাজী ও আতিকুর রহমান। এ ছাড়া বেলা ১২টায় শিক্ষক সমিতি কার্যালয়ে শোক সভায় শিক্ষক নেতারা অংশ নেন। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/১৭২৮ ঘ.