২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র কাদেরের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র কাদেরের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় কার্জন হলে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সামনে এ মানববন্ধন করে 'নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রী'দের ব্যানারে একটি সংগঠন। অন্য দাবিগুলো হচ্ছে- কাদেরকে নির্যাতনের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শাস্তি, ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের শাস্তি, সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের জন্য দায়ীদের শাস্তি এবং ঝালকাঠীর লিমনের ওপর নির্যাতন, বিশ্ববিদ্যালয় ছাত্র আবু বকর ও আমিন বাজারে ছয় ছাত্র হত্যাসহ সারাদেশে চলমান র‌্যাব-পুলিশের প্রতিটি নির্যাতনের বিচার। মানববন্ধন শেষে সংগঠনের আহ্বায়ক মোস্তফা মাহবুব রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ কাদেরের ওপর চালানো নির্যাতনের বিষয়টি ঢাকতে মিথ্যা মামলা করেছে। যেভাবে লিমনের ঘটনায় র‌্যাব করেছিলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আনলে আমরা কাদেরকে কোনোভাবেই ডাকাত বলতে পারি না। এ কারণে আমরা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।" মানববন্ধনে শিক্ষার্থীরা 'পুলিশের হাতে চাপাতি কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই', 'যেই প্রক্টর কাদেরকে ডাকাত বলে সেই প্রক্টর চাই না', 'কাদেরের ওপর নির্যাতনের পর ভিসি-প্রক্টর কোথায় ছিলেন? জবাব চাই' সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কার্জন হল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের