ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় শিক্ষার্থীদের বিরাগভাজন হওয়ার পর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মদন মোহন দাসকে পঞ্চগড়ে বদলি করা হয়েছে।
সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মদন মোহনকে প্রত্যাহারের তথ্য রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, মদন মোহনকে তার বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার করে তাৎক্ষণিকভাবে পঞ্চগড় বি পি সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
মদন মোহনের বিরুদ্ধে শনিবার তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তারা মিরপুর সড়কে গাড়ি চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেয়।
মদন মোহনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫১৫ ঘ.
bdnews24