২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বিকৃতি: ৬ষ্ঠ শ্রেণীর এক সহায়ক বই বাতিল

মুক্তিযুদ্ধের ইতিহাস 'বিকৃতভাবে' উপস্থাপন করায় ৬ষ্ঠ শ্রেণীর প্রমিত বাংলা ব্যাকরণ ও রচনা সম্ভার সহায়ক বইটির অনুমোদন বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের ইতিহাস 'বিকৃতভাবে' উপস্থাপন করায় ৬ষ্ঠ শ্রেণীর প্রমিত বাংলা ব্যাকরণ ও রচনা সম্ভার সহায়ক বইটির অনুমোদন বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনসিটিবি তিন দিনের মধ্যে বইটি বাজার থেকে প্রত্যাহার করে ধ্বংসের নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুহাম্মদ রোকুন-উজ-জামান রতন ও মো. ওহীদুজ্জামান রচিত প্রগতি প্রেস অ্যান্ড পাবলিকেশন্স থেকে প্রকাশিত প্রমিত বাংলা ব্যাকরণ ও রচনা সম্ভার বইটির অনুমোদন বাতিল করা হয়েছে। প্রকাশনা সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে সোমবার জরুরি বোর্ড সভায় আলোচনা হয়েছে। স্বতন্ত্র পাঠ্যপুস্তক মূল্যায়ন কমিটি (আইটিইসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বইটির মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্টদের তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৩৪ ঘ.