চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই দিনব্যাপী কার্নিভাল শুরু হয়েছে।
শুক্রবার প্রথম দিনের অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের নিয়ে 'অ্যালামনায় অ্যাসোসিয়েশন' গঠন করা হয়।
সিএসই বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্নিভালের প্রথম দিন অ্যালামনায় অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।
শনিবার সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজিম আরিফ কার্নিভালের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
কার্নিভালের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কালের কন্ঠ ও রেডিও টুডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/২০১১ ঘ.
bdnews24