জগন্নাথ বিশ^বিদ্যালয়, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ^বিদ্যালয়ে ২০১১-১২ অর্থবছরের ২৯ কোটি ৯৮ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার উপাচার্যের সম্মেলন কক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, রেজিস্টার প্রকৌশলী মো. অহিদুজ্জামান এবং ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমার সাহা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ২১ কোটি ৬৮ লাখ টাকা বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ দেওয়া হবে। বাকি ৮ কোটি ৩০ লাখ টাকা বিশ^বিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস থেকে আহরণ করা হবে।
গত বছর সংশোধিত বাজেট বরাদ্দ ছিলো ২৯ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাদ্দ দেয় ২০ কোটি ৮৩ লাখ টাকা এবং বিশ^বিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস থেকে আসে ৯ কোটি ১৫ লাখ টাকা।
বাজেটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে সর্বোচ্চ ২০ কোটি ৮ লাখ টাকা এবং পেনশন মঞ্জুরি খাতে ১০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সরবরাহ ও সেবা সাধারণ আনুষঙ্গিক খাতে ৩ কোটি ৭ লাখ, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৪ কোটি, মেরামত ও পুনর্বাসন খাতে ৮০ লাখ, সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ১ কোটি ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের বৃত্তি ৫ লাখ, শিক্ষাসফর ও ফিল্ড ওয়ার্ক ২ লাখ ৫০ হাজার, খেলাধুলা ২ লাখ, সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ লাখ, ছাত্রীদের কমনরুম সুবিধা ১ লাখ, চিকিৎসা সংক্রান্ত খাতে ১ লাখ ২০ হাজার, বিএনসিসি ১ লাখ ৮০ হাজার, ছাত্রকল্যাণ তহবিল ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২০২৬ ঘ.
bdnews24