২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ

মাদারীপুরে কালকিনিতে এক স্কুলছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

মাদারীপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে কালকিনিতে এক স্কুলছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ওই মেয়েটি (১৬) অপহৃত হওয়ার ২২ দিন পর সোমবার সকালে পালিয়ে এসে পরিবারের সদস্যদের কাছে এ কথা জানায়। এ ব্যাপারে মেয়েটির পিতা তিন যুবকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। কালকিনি থানার ওসি একেএম শাহীন মণ্ডল জানান, মামলাটি নেয়া হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলার বিবরনে জানা যায়, যোনারদন্দি গ্রামের কালাম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার কিছুদিন ধরে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। মেয়েটি সে প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাসুদ ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ৫ জুন সকালে মেয়েটি স্কুলে যাওয়ার পথে মাসুদ তার বন্ধুদের নিয়ে তাকে অপহরণ করে। ২২ দিন পর সোমবার সকালে মেয়েটি কৌশলে পালিয়ে এসে তার পরিবারকে এসব তথ্য জানালে মাসুদ হাওলাদার, স্বপন হাওলাদার, সিপন মিয়াসহ কয়েকজনকে আসামি করে ওই মামলা দায়ের করা হয়। মেয়েটির বাবা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭০১ ঘ.