২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগের দুুপক্ষে ধাওয়া-ধাওয়ি

াজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু'গপক্ষের মধ্যে শনিবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু হলে পুলিশ তল্লাশী চালিয়ে বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু'গপক্ষের মধ্যে শনিবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু হলে পুলিশ তল্লাশী চালিয়ে বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে। বেলা তিনটার দিকে ওই হলের ২২২, ২২৪, ২২৫, ২২৬, ২২৮, ২২৯ নং কক্ষে প্রায় ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে পুলিশ ১২টি কিরিচ, ২৫টি রামদা, ১৩টি হাসুয়া, ২৫টি লোহার রড ও পাইপ, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি হাতুড়ি, দুটি ক্ষুর ও ২০টি মদের বোতল উদ্ধার করে। শরীফ বলেন, শিবিরের সঙ্গে মেলামেশাসহ, চাঁদাবাজি, ছিনতাইয়ে জড়িত থাকায় রাবি ছাত্রলীগ তাকে ক্যাম্পাসে প্রতিহত করেছে। এ ব্যাপারে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। "দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।" মতিহার থানার ওসি আকবর হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ছাত্রলীগের শরীফুল ইসলাম শরীফ গ্র"পের পলাশ ও আরিফ ২০/২৫ জন কর্মী নিয়ে খালিদ হাসান নয়ন গ্র"পের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের কথা কাটাকাটি থেকে শরীফের পক্ষের কর্মীরা হকিস্টিক, চাপাতিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে নয়নের কর্মীদের ওপর চড়াও হয়। এতে নয়ন গ্র"পের কর্মী বেহেস্তি, আমিন ও ডিলস্ হাতুড়ির আঘাতে আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরপর নয়নের কর্মীরা বঙ্গবন্ধু হলে গেলে আরিফ ও পলাশের নেতৃত্বে কর্মীরা বঙ্গবন্ধু হলের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। পরে পুলিশ সেখানে বাধা দিলে তারা বঙ্গবন্ধু হলের ভেতরে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের কর্মীরা অস্ত্র হলের ভিতরে লুকিয়ে ফেলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ এসএ হায়দার ও প্রক্টর জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় হল প্রাধ্যক্ষ পুলিশকে হলে তল্লাশী চালানোর নিদের্শ দেন। ছাত্রলীগ কর্মী নয়ন বলেন, কোনো কারণ ছাড়াই শরীফের পক্ষের কর্মীরা তার কর্মীদের ওপর হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৫৪ ঘ.