২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ায় ঢাবির প্রধান প্রকৌশলীসহ বরখাস্ত ৪ জন

ঠিকাদরের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রধান প্রকৌশলীসহ চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিকাদরের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রধান প্রকৌশলীসহ চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আমির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা তালুকদার (অবসরপ্রাপ্ত), সহকারী প্রকৌশলী আনিসুর রহমান ও প্রকৌশল দপ্তরের সহকারী হিসাব পরিচালক শামসুল আলম। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামের নতুন ভবনের নির্মাণকাজ পাওয়া ঠিকাদার ইয়াকুবুজ্জামানের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে এর সত্যতা প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ঠিকাদার ইয়াকুবুজ্জামান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘুষ নেওয়ার ঘটনা দেরিতে জানানোয় ঠিকাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হবে। গোলাম মোস্তফা অবসরে চলে যাওয়ায় তার পেনশন বন্ধ করে দেওয়া হবে। সহকারী পরিচালক (হিসাব) সামছুল আলমের বদলি ও তার দু'টি পদোন্নতি বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৯২৪ঘ