২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিস্কৃত এক ছাত্র গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে বহিস্কৃত এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে বহিস্কৃত এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের বিবিএ অনুষদ ভবনের সামনে থেকে নুরুজ্জামান নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। সে চবি'র হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১মে চট্টগ্রামের বগিভিত্তিক সংগঠনের কর্মীদের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামানকে চবি কর্তৃপক্ষ এক বছরের জন্য বহিস্কার করে। চবি'র প্রক্টর আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুজ্জামানকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। নির্দেশ অমান্য করে ক্যাম্পাসে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল চবি ক্যাম্পাসে বগিভিত্তিক পাঁচটি সংগঠনের সদস্যদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় আট ছাত্র আহত হন। এসব ঘটনায় জড়িত সন্দেহে মোট ১১ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করে চবি প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/কেএমএস/১৬২৩ ঘ.