২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি মৃত্তিকা-বিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি ২৫ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা-বিজ্ঞান বিভাগের (বর্তমান মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৫ জুন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিভাগের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের নাম নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা-বিজ্ঞান বিভাগের (বর্তমান মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৫ জুন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিভাগের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের নাম নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোহাম্মদ উল্লাহ জানান, ৬০ বছর পূর্তি উদযাাপন উপলক্ষে অধ্যাপক এ এইচ এম মুস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। বিভাগের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের আগামী ১৫ জুনের মধ্যে বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করে নাম নিবন্ধনের অনুরোধ জানিয়েছে কমিটি। ৯৬৬১৯২০-৭৩ নম্বরে ফোন করেও এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২৩৩৭ ঘ.