২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ১ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১ থেকে ৩০ জুন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১ থেকে ৩০ জুন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ছুটি উপলক্ষে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব কার্যালয় বন্ধ থাকবে ৪ থেকে ৯ জুন পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬১৪ ঘ.