রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মের ছুটি শেষে আগামী বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বেসরকারি ছাত্রবাসসমূহে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র বলেন, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যথারীতি ক্লাস-পরীক্ষা ও আনুষঙ্গিক কার্যক্রম শুরু হবে।
গত ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.
bdnews24