ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নীতিমালায় আগামী ২৮ মে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা বিষয়ে এক সভা শেষে শিক্ষামন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
ভর্তির আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৯ জুন, পুনঃপরীক্ষণের ক্ষেত্রে যাদের ফল পরিবর্তন হবে তাদের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ ১৩ জুন। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের তারিখ ১৯ জুন। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে ২ জুলাই।
একাদশ শ্রেণীর ভর্তির জন্য এবারও কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের এসএসসি/সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে বলে জানান মন্ত্রী।
নাহিদ জানান, শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী, কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্যদের জন্য ২ শতাংশ কোটা রেখে চলতি বছর কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্ত হয়েছে।
ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য ঢাকার কলেজগুলোতে ১০ শতাংশ কোটা রাখা হয়েছে। শিক্ষা জীবন হুমকির সম্মুখীন এমন ছাত্রীদের জন্য ১০ শতাংশ কোটাও রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।
মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ কোটা রাখা হয়েছে ভর্তির নীতিমালায়।
এ বছর ঢাকা বোর্ডে ১৬ কলেজ অনলাইনে পদ্ধতিতে ভর্তি করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি প্রক্রিয়ায় কারণে খরচ ও বিড়ম্বনা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া আরো স
bdnews24