২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগকর্মী গ্রেপ্তার, ধর্মঘটের হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মুক্তি দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মুক্তি দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ক্যাম্পাস থেকে মামুনুর রশীদ মামুন নামে রাজনীতি বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে। মামুন ছাত্রলীগ 'রাকিব-সাকিব' গ্র"পের সক্রিয় কর্মী। তিনি শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন 'ভিএক্স' গ্র"পের সদস্য। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 'রিয়েল-জুয়েল' গ্র"পের কর্মী অমিত চক্রর্তীর করা হামলার মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয় বলে হাটহাজারী থানার পরিদর্শক ও চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। চবি ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমনের নেতৃত্বাধীন 'রাকিব-সাকিব' পরে কর্মীরা মামুনকে রাত ১০টার মধ্যে মুক্তি দেওয়া না হলে রোববার থেকে লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। চবি ছাত্রলীগনেতা ইমন দাবি করেন, হয়রানিমূলকভাবে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। ৯ মার্চের বগিভিত্তিক সংগঠনের ঘটনায় হাটহাজারী থানায় দায়েরকৃত মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়। অমিত চক্রর্তী নামে এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৯৪৯ ঘ.