রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যাপক শাহানারা হোসেন এর 'হিস্টরি অব অ্যানসিয়েন্ট বেঙ্গল' (ঐরংঃড়ৎু ড়ভ অহপরবহঃ ইবহমধষ) গ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) বইটি প্রকাশ করে।
শনিবার সকাল ১০টায় আইবিএস'র সেমিনার কক্ষে এ প্রকাশনা উৎসব হয়।
রাবির উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাসবিদ অধ্যাপক এএফ সালাহউদ্দিন আহমদ, ইউজিসি সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক এম শমসের আলী, অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ।
গ্রন্থকার অধ্যাপক শাহানারা হোসেন প্রকাশনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
গ্রন্থটিতে প্রাচীন বাংলার ইতিহাস-ঐতিহ্য-সমাজ-সংস্কৃতি বিষয়ক ৩০টি প্রবন্ধ স্থান পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫৯ ঘ.
bdnews24