২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাটল ট্রেনে সংগঠন: আড়াই বছরে ১০ সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে গত আড়াই বছরে ১০টি বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 04:59 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

তাবারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চবি প্রতিনিধি চট্টগ্রাম, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে গত আড়াই বছরে ১০টি বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের বিভিন্ন পক্ষের নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের জের ধরে এসব সংঘর্ষ ঘটে। ১০টি ঘটনার বাইরে ধাওয়াধাওয়ি, হাতাহাতি, কিলঘুষি ইত্যাদি ছোটখাট অনেক ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্র ও শনিবার ২৪ ঘণ্টার ব্যবধানে তিনদফায় পাঁচটি বগিভিত্তিক সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ৮ শিক্ষার্থী। এসব ঘটনার পর চবি কর্তৃপক্ষ ১১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে এবং ১২ মে পর্যন্ত ক্লাশ ও পরীক্ষা স্থগিত করে। শাটল ট্রেনে বগিভিত্তিক সংঘর্ষের ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া একই কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করেন শিক্ষকরা। চট্টগ্রাম মহানগরী থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল ট্রেনে প্রতিদিন প্রায় ১৯ হাজার শিক্ষার্থী যাওয়া-আসা করে। এই শাটল ট্রেনে বগিভিত্তিক সংগঠন রয়েছে মোট ২০টি। এর অধিকাংশই ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা নিয়ন্ত্রিত। চবি প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা জানায়, গত আড়াই বছরে বগিভিত্তিক এই সংগঠনগুলোর মধ্যে বড় ধরণের ১০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ৫০ জন। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিস্কৃত হয়েছেন মোট ২৪ শিক্ষার্থী। বহিস্কৃত সকলেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। চবি'র সাংবাদিকতা বিভাগের