২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতিলতার জন্মদিনে চট্টগ্রামে সভা আর শোভযাত্রা

ব্রিটিশবিরোধী আন্দোলনের আত্মবিসর্জনকারী প্রথম নারী প্রীতিলতার জন্ম শতবর্ষ চট্টগ্রামে পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশবিরোধী আন্দোলনের আত্মবিসর্জনকারী প্রথম নারী প্রীতিলতার জন্ম শতবর্ষ চট্টগ্রামে পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তিনটি সংগঠন যৌথভাবে আলাচনা সভা ও শোভযাত্রা আয়োজন করে। সংগঠন তিনটি হলো- সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র। মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সভাপতি পপি চাকমার সভাপতিত্বে মুসলিম হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নাসিম আখতার হোসাইন, ফেরদৌস আরা আলীম, বাসদ নেতা মানস নন্দী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা প্রীতিলতার ভাস্কর্য নির্মাণ, পাহাড়তলীতে অবস্থিত তৎকালীন ইউরোপিয়ান ক্লাবকে স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা, বৃটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণ এবং পাঠ্য পুস্তকে বিপ্লবীদের জীবন গাথা ও ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান। আলোচনা সভার আগে মুসলিম হল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুসলিম হলের সামনে এসে শেষ হয়। এর আগে সকাল ৯টায় তিন সংগঠনের নেতা-কর্মীরা প্রীতিলতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে প্রীতিলতা মনুমেন্টে ফুল দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/২০৩০ ঘ.