২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র ১০ হল: অবৈধ হলেই অপসারণ

ছাত্রাবাসে অনাবাসিক ও অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রাবাসে অনাবাসিক ও অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো আলাউদ্দিনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের মোট ১০টি হলের প্রাধ্যক্ষ, হাউস টিউটর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। চবি'র সহকারী প্রক্টর মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে হলের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থী ও অবৈধভাবে ছাত্রাবাসে বসবাসকারীদের চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে।" উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের চিহ্নিত করে কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চবি'র ১০টি ছাত্রবাসের মধ্যে সাতটি ছাত্র ও তিনটি ছাত্রী হল। গত শুক্র ও শনিবার তিন দফায় 'বগি ভিত্তিক' গ্র"পের মধ্যে সংঘর্ষে আট শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় শনিবার সাত শিক্ষার্থীকে এক বছরের জন্য ও রোববার চার জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/১৯৫৩ ঘ.