ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেদার টেকনোলজি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার প্রস্তাবে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
সচিবালয়ে বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানিয়েছেন।
শিক্ষকসহ প্রশাসনিক বিভিন্ন সঙ্কট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কারিগরি বোর্ডের অধীনে বর্তমানে কলেজটির প্রশাসনিক কার্যক্রম চলছে। এরমধ্যে শিক্ষকরা কারিগরি বোর্ডের অধীনে এবং শিক্ষাক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে।
শিক্ষক সঙ্কটের কারণে কলেজটিতে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী ভর্তি করা হয়নি।
এ সঙ্কট নিরসন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী বলেন, সরকারিভাবে কলেজটিতে শিক্ষক নিয়োগ করতে গেলে দীর্ঘ সময় লাগবে। কিন্তু এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হলে দ্রুতই শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে। এতে সঙ্কটও নিরসন হবে। তাই কলেজটিকে এ বিশ্ববিদ্যালয়ের অধীনে দিতে মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।
সভায় ছিলেন সংসদ সদস্য ফজলে নূর তাপস, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও ঢাবি উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, লেদার টেকনোলজি কলেজে তিনটি বিভাগে
bdnews24