২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে কোইকা'র পরিচ্ছন্নতা অভিযান

'ধরিত্রী দিবস'-কে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃহস্পতিবার পরিবেশ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ধরিত্রী দিবস'-কে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃহস্পতিবার পরিবেশ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। প্রতি বছর ২২ এপ্রিল বিশ্বব্যাপী ধরিত্রী দিবস পালন করা হয়। 'আসুন গড়ি পরিষ্কার বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) কোরীয় ভাষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে ৬০ জন কোরীয় ভাষা শিক্ষার্থী, কোইকা'র স্বেচ্ছাসেবীসহ সাড়ে তিনশ' জন অংশ নেয়। এর অংশ হিসেবে আইএমএল চত্বর, মল চত্বর, টিএসসি এলাকা, ব্যবসায় শিক্ষা অনুষদ ও প্রশাসনিক ভবন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। দুই পর্বে চলে এই পরিচ্ছন্নতা কর্মসূচি। সকাল ১০টায় আইএমএল অডিটোরিয়ামে প্রথম পর্বের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযান দেশব্যাপী মানুষের মাঝে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে সাহায্য করবে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আবদুর রহীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, অধ্যাপক মনসুর মুসা, আইএমএল-এর ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এ কে এম ওয়ালিউল ইসলাম ও কোরীয় ভাষা বিভাগের শিক্ষক কিম সু হিউন। পরে বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ কোরিয়ার ছাত্র-ছাত্রীরা পরিচ্ছন্নতা অভিযানের যে কার্যক্রম গ্রহণ করেছে তা অভিনন্দনযোগ্য। উপাচার্য আরো বলেন, "মানুষ শারীরিকভাবে পরিচ্ছন্ন হলে তার মানসিক পরিচ্ছন্নতাও বজায় থাকে। আর মানসিক পরিচ্ছন্নতা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" এ পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত সু থাই ইয়ং বলেন, "আমরা কোইকার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ রকম আরো কর্যক্রম চালাতে চাই। আমাদের সবাইকে পরিবেশের প্রতি আরো যত