সিলেট, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রের বহিষ্কার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের বাড়ি অবরোধ করেছে এক দল শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অবরোধ চলে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদেরও দেখা গেছে।
উপাচার্যকে অবরুদ্ধ করে রাখায় ক্যাম্পাসে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হতে দুই ঘণ্টা দেরি হয়।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের
bdnews24