২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ

শ্রেণীকক্ষ ও পরীক্ষার হলে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রেণীকক্ষ ও পরীক্ষার হলে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। রোববার ঢাকায় চাইল্ড পার্লামেন্টের অষ্টম অধিবেশনে শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিদ্যালয়ের শেণীকক্ষে মোবাইল ফোনে শিক্ষকদের কথা বলা বন্ধে দু-একদিনের মধ্যেই পরিপত্র জারির ঘোষণা দিয়েছিলেন। পরিপত্রে বলা হয়েছে, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কোনো শিক্ষক শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্লাশ ও পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। শিক্ষক ও শিক্ষার্থীরা যেন এ আদেশ পালন করে সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পদক্ষেপ নিতে বলা হয়েছে ওই পরিপত্রে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৮০৮ ঘ.