নারায়ণগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি স্কুলে অল্প সময়ের ব্যবধানে ৮ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এদের মধ্যে ৪ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার বেলা পৌঁণে ১১টার দিকে আড়াইহাজারের সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ক্লাস চলাকালে একের পর এক ৮ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে।
বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা পৌঁনে ১১টার দিকে ৬ষ্ঠ শ্রেণীর ক্লাস চলছিলো। এ সময় এক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে।
এর পরপরই অল্প সময়ের ব্যবধানে একই ক্লাসের আরো ৭ জন ছাত্র-ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এদের মধ্যে ফাতেমা আক্তার, তানজিলা আক্তার, মফিজুল ইসলাম, এনামুল হক ও লাবিবাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার পর স্কুল ছুটি দেওয়া হয়।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24