২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দু'টি স্কুলর শিক্ষার্থী গণঅসুস্থ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার দু'টি বিদ্যালয়ে এক সপ্তাহে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

টাঙ্গাইল, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মধুপুর উপজেলার দু'টি বিদ্যালয়ে এক সপ্তাহে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এর মধ্যে সোমবার আম্বারিয়া উচ্চ বিদ্যালয় ও একই স্থানে অবস্থিত আম্বারিয়া প্রাথমিক বিদ্যালয়ে ১৪ জন, রোববার উচ্চ বিদ্যালয়ে দু'জন অসুস্থ হয়। এর আগে গত ২০ মার্চ উচ্চ বিদ্যালয়ে অসুস্থ হয়েছিল ১৮ জন। এ কারণে আম্বারিয়া উচ্চ বিদ্যালয় ও আম্বারিয়া প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার ও বুধবার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ২০ মার্চ ১৮ জন তাদের স্কুলের শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তার পরামর্শে মাথায় পানি ঢালা এবং স্যালাইন খাওয়ানো হলে একদিন পরই তারা সুস্থ হয়ে ওঠে। রোববার উচ্চ বিদ্যালয়ের আরো দ'ুজন অসুস্থ হয়। সোমবার সকালে উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৪ জন অসুস্থ হয়। এ ব্যাপারে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডা. মামুন সিদ্দিকী জানান, সকালে ঠিকমত খেয়ে না আসা এবং পড়ার চাপ থাকায় শরীরে ঝিমঝিম করায় এমন ঘটনা ঘটছে। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম জানান, তিন সদস্যের একটি চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তাদের রিপোর্টের ভিত্তিতে এ গণঅসুস্থ হওয়ার কারণ জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৬ ঘ.